বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে অবৈধ শিশা কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা।

কেরানীগঞ্জে অবৈধ শিশা কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর ছোট বেলনা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল বিন করিম।

এসময় প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন উপস্থিত না থাকায় তার প্রতিনিধি মো: গুলজার হোসেনকে ১৫ দিনের এবং প্রতিষ্ঠানের ৩ কর্মচারীকে ২ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে আদালত।

একই সময় অবৈধ ভাবে রাস্তায় পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ১২ অটো সিএনজি চালককে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া রানী প্লাস্টিকের এক কর্মচারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, রেজওয়ানা আফরিন ট্রেডার্স কারখানাটি দীর্ঘ দিন যাবৎ জনবসতিপূর্ণ এলাকায় সীসা গলিয়ে পরিবেশ বিনষ্টরে  আসছিল। এর কারণে অত্র এলাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিলো। বিষয়টি জানা মাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এবং কারখানা মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং এর অপরাধে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানা টি পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host