মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা গরুর হাটের সেরা গরু কালো মানিক দাম ১৫ লক্ষ টাকা 

কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা গরুর হাটের সেরা গরু কালো মানিক দাম ১৫ লক্ষ টাকা   

এম.আশিক নূর. নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা পশুরহাটের প্রধান আকর্ষনীয় গরু হলো কালো মানিক,আজ কালো মানিক নামের এই বিশাল গরুটি আগানগর হাটে দেখা গেছে। ওজন প্রায় ১০০০ কেজি, কালো মানিকের মালিক গরুটির দাম হাকছেন ১৫ লক্ষ টাকা । ইতোমধ্যে ক্রেতারা গরুটির দাম বলেছেন সারে পাঁচ লাখ টাকা,এমন কথা বলে জানিয়েছেন কালা মানিকের মহাজন রাসেল।
ভালো দাম পাওয়া আশায় ফরিদপুরের চরভদ্রসন থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা হাটে এসেছেন। আসন্ন ঈদুল আযহায় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান কালো মানিকের মহাজন রাসল মিয়া।
বিশাল আকৃতির এই কালো মানিকের বয়স প্রায় ৪ বছর, কালো মানিকের দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে কালো মানিক কে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির পেছনের পায়ে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক।

মানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। কালো মানিকের খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস।

ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না অস্ট্রেলিয়ান এই ষাঁড় টি বিদ্যুৎ না থাকলেও কালো মানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে, প্রতিদিন কয়েকবার করে গোছল করাতে হয় এই গরুটিকে। গোছলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় কালো মানিকের ।
রয়েছেন জাকির হোসেন।
হাটের তত্বাবধানে থাকা জাকির হোসেন সার্বিক বিষয়ে বলেন,গতবছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। ব্রীজের নীচে নদীর পাশে একটি বড় আকারের গরু উঠেছে। যার ওজন প্রায় ১০০০ কেজি বা ২৫ মন,গরুটি দেখতে বেশ ভাল।এসময় জাকির হোসেন ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সাধ্যের মধ্যে ভাল মানের গরু ক্রয় করতে চান, তাহলে তারা আগানগর আমবাগিচা পশুর হাটে আসতে পারেন।এখানে ক্রেতা ও বিক্রেতাদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host