বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

কেরাণীগঞ্জে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরাণীগঞ্জে ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কেরাণীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ৮ নভেম্বর বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এসময় নসরুল হামিদ বিপু বলেন, আগামীর নেতৃত্ব ও দেশ গড়ার কারিগর হবে আজকের জিপিএ ৫ প্রাপ্ত এসকল মেধাবী শিক্ষার্থীরা। তিনি বলেন,তোমরা কেরানীগঞ্জ উপজেলার শিক্ষিত ও দেশের সম্মান উজ্জ্বল করবে। তবে এর সকল অবদান তাদের পিতা-মাতা ও শিক্ষক শিক্ষকদেও বলে মন্তব্য করেন নসরুল হামিদ বিপু। কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি এলাকায় ভালো মানুষ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। প্রতিটি এলাকাতে লাইব্রেরী, সমাজ কল্যান পাঠাগার করায় কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির ভূমিকা অতুলনীয় বলে তিনি এর প্রশংসা করেন।

কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ম.ই মামুন এর সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ,

অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা: কামরুন নাহার, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি হাজী মোঃ মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন,চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় এর ম্যানেজিং সভাপতি হাজি মোঃ আসলাম প্রমুখ। #
০৮-১১-২০২৩ইং।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host