মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার।

কেরাণীগঞ্জে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা @ পাইটু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরাণীগঞ্জে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা @ পাইটু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা @ পাইটু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

গত.২১
এপ্রিল ২০২৩ তারিখ ভিকটিম (১৮) তার ছোট ভাইকে ঈদের কাপড় দেওয়ার জন্য তার মায়ের বাসা ইকুরিয়ায় আসে। সেখানে গেলে তার পূর্ব পরিচিত মোঃ সোহাগ মিয়া (২৩) ভিকটিমকে তেঘরিয়া স্ট্যান্ডে তার সাথে দেখা করার জন্য যেতে বলে। ভিকটিম সেখানে গেলে সোহাগ তাকে নিয়ে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ কেরণীগঞ্জ এলাকাস্থ একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার প্রধান সহযোগী ইমন মোল্লা @ পাইটু (২১)সহ অন্যান্য অজ্ঞাতনামা আরো ০৩ জন সহযোগী মিলে ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার পরিবারের লোকজনদের সাথে পরামর্শ করে বাদি হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরণীগঞ্জ থানায় মোঃ সোহাগ মিয়া (২৩) ও ইমন মোল্লা @ পাইটু (২১)সহ অজ্ঞাতনামা আরো ০৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ২৫ এপ্রিল ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইমন মোল্লা @ পাইটু (২১)’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২৮০/- (দুইশত আশি) টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও গ্রেফতার অভিযান অব্যবহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host