রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জর বেদে সম্প্রদায়ের পাশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি

কেরাণীগঞ্জর বেদে সম্প্রদায়ের পাশে
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি,

শামীম আহম্মেদ.

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তান্ডবলীলায় কর্মজীবন যেখানে থমকে দারিয়েছে,সেই দুর্যোগ মোকাবেলায় কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট(এ.এলআরডি)’র সহযোগিতায় ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ কেরাণীগঞ্জের ইকুরিয়া বেদে বস্তি এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় বেদে পল্লীর ৪০টি পরিবারেরকে খাদ্য সহায়তা হিসেবে নয় কেজি চাল,দেড় কেজি ডাল, দেড় কেজি ভোজ্য তেল,আড়াই কেজি আলু,এক কেজি চিনি, এক কেজি লবন ও দুটি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়।
কেরাণীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি খন্দকার ফজিলাতুননেছার নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামীমা সুলতানা,ইকুরিয়া বাইদা পট্টি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.ফারুক, আফরোজা ইকবাল,চঞ্চলা বর্মন,বীণা রাজবংশী,আনিকা বর্মন,সুইটি হালদার প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host