শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন

ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন।
================
মোঃ বেলাল হোসেন, দিনাজপুর ॥ দিনাজপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ১৭ মে, শনিবার ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম অফিস হল রুমে অনুষ্ঠিত হয় এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি গঠন অনুষ্ঠান । দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের মধ্য থেকে ১ (এক) জনকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্ট পরিষদের সদস্য হিসেবে প্রাথমিক ভাবে ২৯ (উনত্রিশ) জনকে ঘোষণা করা হয়। এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ অপুষ্টি শুন্যে নামিয়ে আনা, শুন্য শিশুশ্রম, শিক্ষার বাইরে কোন শিশু নয়, বাল্যবিবাহ শূন্যের কোঠায়, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি গঠন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার যোহন মর্মু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়মান সমাজকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, স্পন্সশীপ এবং শিশু সুরক্ষা কর্মকতা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল ও শিশু-কিশোরবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host