সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

এসএসসি পরীক্ষার সময় ফেসবুক বন্ধ চায় শিক্ষা মন্ত্রণালয়

প্রশ্নফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ রাখার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ থাকবে। এ বিষয়ে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

নাহিদ বলেন, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। এর আধাঘণ্টা আগে অর্থাৎ ৯.০ মিনিটে পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। এরপর কেউ এলে তাকে পরীক্ষাকেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।

পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে তা বণ্টন করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, এর এক মিনিট আগেও প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে না। কেউ খুলে ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রশ্নপত্রের প্যাকেট কেউ আগে খুলে ফেলছে কিনা তা তদারকি করতে নির্ধারিত একটি টিম থাকবে। এ টিম কেন্দ্রে কেন্দ্রে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করবে। কোথাও প্রশ্নপত্র আগে খোলা হলে ওই কেন্দ্রের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আগামী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা অনুষ্টিতহবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host