মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে ৪৮৩পরিবারকে সুষ্ঠভাবে বিজিএফ কার্ডের চাল বিতরন 

 

কেরানীগঞ্জ প্রতিনিধি.

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে গরিব অসহায় পরিবারের মাঝে বিজিএফ কার্ডের ৩০ কেজি চাল সুষ্ঠভাবেই বিতরন করা হয়েছে।

 

আজ ৩০মে শনিবার সকাল ১০ টার অসহায় গরিব সিএনজি চালক,চা বিক্রেতা, প্রতিবন্ধী, ব্রিকস ফিল্ডে কর্মজীবিদের মাঝে এই চাল বিতরনের শুভ উদ্বোধন করেন শুভাঢ্যা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ লুৎফর রহমান ফরহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম, আওয়ামীলীগ নেত্রী মোসাঃ হোসনে আরা বেগম ও আওয়ামীলীগ ০৯ নং ওয়ার্ড সদস্য মো. সোহেলসহ প্রমুখ।

এসময় ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফরহাদ বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, শুভাঢ্যা আওয়ামীলীগ সভাপতি, ও শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেনের নির্দেশে আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে মাঠে কাজ ও ত্রান-সাহায্য অব্যহত রেখেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা ১০টাকা দামে ৩০ কেজি ৪৮৩ পরিবারকে কোন অনিয়ম ছাড়াই প্রদান অব্যহত করে আসছি। ত্রান বিতরনে করতে গিয়ে আমাদের অনেক ভাই ভাইরাস আক্রান্ত হয়েছে । মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা কামনা করছি।

উপজেলা ট্যাগ অফিসার জানান, হাসনাবাদ এলাকায় সরকারের নির্ধারিত ডিলার মোঃ ভাষানি মাধ্যমে আমরা সর্বমোট ৪৮৩ জন ১০ টাকা বিজিএফ কার্ডের ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে, সর্বমোট ১৪ টন ৪৯০ কেজি চাল ১২ মার্চ ২০১৮ থেকে ৩০ মে ২০২০ ইং প্রতি তিনমাস পর পর

কোন ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে সকলের মাঝে সঠিক ভাবে প্রদান করে আসছে।

১০টাকা দরে কার্ডের চাউল নিতে আসা অসহায় রোকেয়া বয়সের ভারে মাথা নিচু করে চাল নিয়ে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করি, মা -আপনি তো ১০ টাকা দামে চাল পেয়েছেন আপনার অনুভুতি কি? মা রোকেয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কেঁদে ফেলেন বলেন, আমার মা শেখ হাসিনাকে আল্লাহ আরো হায়াত দারাজ করুন!! আজ আমার কি অবস্থা যে হতো আল্লাহ এ মায়ের উছিলায় আমার জীবনের বেঁচে থাকা, না হলে কি যে হতো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host