রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

মিটফোর্ডে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ

রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে র‌্যাব। সোমবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত এ অভিযান চলছিল।

অভিযানে ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে দুই বছরের জেল ও আট লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যুগান্তরকে বলেন, সাতটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- আবিদ হোসেন, খায়রুল ইসলাম রবিন, সুজন, দিপু বর্মণ ও সুমির দাস।

র‌্যাব জানায়, আল সাবা মেডিকেল হল, সিফাত মেডিকেল হল, বিসমিল্লাহ ফার্মেসি, পিএম ড্রাগ হাউস ও বিসমিল্লাহ ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। এ ছাড়া ভাই ভাই মেডিকেল এজেন্সিসহ আরও দুটি ফার্মেসিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় ফার্মেসি দুটির মালিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host