বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার। চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ। মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। সুঁই-সুতার ফোড়নে গ্রামীণ নারীর জীবন আজও স্বাচ্ছন্দ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২১ লাখ টাকা উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার। কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের গদাবাগ মৌজায় ৩ শতাংশ ৮৬ অযুতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়  কেরানীগঞ্জে ৩ নং তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মামুন উর রহমানকে চান এলাকাবাসী। কেরাণীগঞ্জে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।

বি-প্লাস শাড়ি কেরাণীগঞ্জ ক্রিকেট লীগে আগানগর পল্লী মঙ্গল সমিতি চ্যাম্পিয়ন

শামীম আহম্মেদ :

কেরাণীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদ আয়োজনে বিলাসী টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ বি প্লাস শাড়ি পৃষ্ঠপোষকতায় কালিন্দী ক্রিকেট মাঠে সমাপ্ত হলো বি-প্লাস শাড়ি ক্রিকেট লীগ ২০১৮। আজ শুক্রবার ফাইনাল খেলায় প্রতিদন্ধিতা করেন, অমৃতপুর ইয়ং ক্রিকেটার্স বনাম আগানগর পল্লী মঙ্গল সমিতি। ফাইনাল খেলায় অমৃতপুর ইয়ং ক্রিকেটাসকে ৪৭ রানে পরাজীত করে চ্যাম্পিয়ন হোন আগানগর পল্লী মঙ্গল সমিতি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য কেরাণীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্ঠা আলহাজ¦ মোস্তফা মহসিন মন্টু।

কেরাণীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের আহবায়ক হাজী জাহাঙ্গীর শাহ্ খুশী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের ক্রিকেট অধিনায়ক মো.রকিবুল হাসান , বিলাসী টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ বি প্লাস শাড়ির ব্যবস্থাপনা পরিচালক হাজী আবুল কাশেম।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ জুট মিলস এর ব্যবস্থাপনা পরিচালক হাজী মো.সারোয়ার হোসেন, মোজাম্মেল ষ্টীল পাইপ ইন্ডাষ্ট্রিজ ও কালিন্দী ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী ফজলুর রহমান, হাজী আমির হোসের , দক্ষিণ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,আগানগর ইউনিয়নের আ’লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক ও আগানগর পল্লী মঙ্গল সমিতির টিম ম্যানেজার এড. জাকির আহম্মেদ ইউপি সদস্য হাজী কামাল উদ্দিন প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host