বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা
ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

আমাদের স্বপ্নের সুন্দর চাঁদপুর বিনির্মাণে
নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে
…… আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।

।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের ছায়াবানী সংলগ্ন রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য বিদ্যাপীঠ। সেখানে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে। আমি বিশ্বাস করি এই মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে একদিন আমাদের স্বপ্নের সুন্দর চাঁদপুর বিনির্মাণ হবে। যে চাঁদপুরের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ থাকবে না। যে চাঁদপুর হবে ধনী আর গরিবের বৈষম্যহীন। এমন একটি চাঁদপুরে স্বপ্নটা দেখি।

তিনি আরো বলেন, আমাদের স্বপ্নের সুন্দর চাঁদপুর বিনির্মাণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার কোন বিকল্প নেই। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ঐক্য, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন জাবিয়ান অধ্যাপক ড. এম মেসবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম এ হোসাইন জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফ, অধ্যাপক মোশারফ হোসেন, মেসার্স মোশারফ হোসেন-এর পরিচালক মারজুক মুঈদ ঐশ্বর্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হামিদুল্লাহ সালমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মাহফুজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চাঁদপুর জেলার প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host