বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় পা হারালো এক শিশু।

কেরানীগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় পা হারালো এক শিশু।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসায় অনিক নামের এক মাস বয়সী শিশুর পা কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কথিত ডাক্তারের নাম নরেন্দ্রনাথ ওরফে কিশোর,তার পিতা হরিপদ সেও একজন গ্রাম কবিরাজ। এই গ্রাম্য চিকিৎসকের দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর রসুলপুর রোড (কলাকান্দি চৌরাস্তা ) বাজারের কদমপুর এলাকার একটি ফার্মেসি আছে পাশাপাশি তিনি কবিরাজি ও করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহ্পুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আবুল বাসার ও সীমা দম্পতির ঘরে গত ৯ই সেপ্টেম্বর জন্ম নেয় শিশু অনিক। জন্মের ছয় দিন পর এই শিশুটি কান্নাকাটি করা তার পিতা গ্রাম্য চিকিৎসক কিশোরের ফার্মেসিতে নিয়ে গেলে সে শিশুর পায়ে ট্রাইজন নামে ইনজেকশন পুশ করে, বলে আর কান্না করবে না ভালো হয়ে যাবে।
পরবর্তীতে একদিন পর শিশুর পা ফুলে গেলে শিশুর আত্মীয়স্বজন ও এলাকাবাসীর চাপের মুখে গ্রাম্য চিকিৎসক ভুল চিকিৎসার কথা স্বীকার করে শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে (এন আই সি ইউ প্রয়োজন হলে) উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসক জানান শিশু অনিকের ডান পায়ের হাড়ে পচন ধরেছে। এখন তার পা কাটা ছাড়া কোন উপায় নেই। অবশেষে গত ২৬ সেপ্টেম্বর শিশুটির পা কেটে ফেলা হয়। গত কাল বাসায় ফিরে শিশু অনিকের বাবা সাংবাদিকদের কাছে এ ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।
এ বিষয়ে জানতে ডাক্তার কিশোরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ভুল চিকিৎসার জন্য শিশুটির পা কেটে ফেলা অত্যান্ত দুঃখজনক। আর কেরানীগঞ্জের অলিগিলতে গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নামে বেনামে ফার্মেসিতে যারা অপ চিকিৎসা বা ভুল চিকিৎসা দিয়ে থাকেন বলে আমি শুনেছি। তবে শিশুটির পরিবারের কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host