শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আটক অর্ধশতাধিক।

গোপালগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আটক অর্ধশতাধিক।

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি ।
শুক্রবার (১৩ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙরি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময়মত না দেয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শ্বশুর আলিনুর দাঁড়িয়াকে জানায়। আলিনুর দাঁড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ জেরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ২০ জন আহত হন

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341