বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০  ঢাকা জেলা ডিবির অভিযানে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলার ডিবি (দক্ষিণ)এর অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার। ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ,আয়নাল। ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ। পুরান ঢাকায় বেগম খালেদা জিয়া ও কোকো সহ বিএনপির চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাত গ্রেফতার। চাঁদপুর পৌর ১৩ ও ১৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পথসভা ও গণসংযোগ নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন। ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের সাথে বাদামতলী ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন।

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) -এর সাবেক সভাপতি, ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ- এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ডিজসির সহ সভাপতি হালিম মোহাম্মদ। সংগঠনের সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার মুল নায়কসহ সকল আসামীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
গত ২৬ জানুয়ারী বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানে সাংবাদিকদের বহনকারী যানবাহন থেকে চাঁদা দাবী করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য, এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ ১০ জন সাংবাদিক আহত হন।এসময় আরো উপস্থিত ছিলেন ডিজেসির সদস্য সাগর, সাব্বির জুবায়ের।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host