বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২১ লাখ টাকা উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
প্রচলিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) লুণ্ঠিত ২১ লাখ টাকা উদ্ধারসহ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য মোঃ বেলাল হোসেন (৩৯)-কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় বেলাল হোসেনের কাছ থেকে লুণ্ঠিত নগদ ১ লাখ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি এক্স-নোয়া গাড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের নেতা ইকবাল ও ইসমাইলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরও ২০ লাখ টাকা এবং একটি স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ: ২৩/০২/২০২৬ খ্রি., ধারা ১৭০/১৭১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে