
কেরানীগঞ্জে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই(নিঃ)/ মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২১/১০/২০২৬ খ্রিঃ রাত ২০.৩৫ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নতুনচর খাড়াকান্দি সাকিনস্থ পাকা ব্রীজের পশ্চিম পাশে ঢালে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাদ্দাম হোসেন (৪০), পিতা-আছর উদ্দিন, মাতা-মৃত নুরজাহান, সাং-নতুনচর খাড়াকান্দি, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা’কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com