

অদ্য ২৪ অক্টোবর ২০১৯ ইং তারিখ ১৬.৫০ ঘটিকার সময় র্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন নাজিরবাগ এলাকায় হইতে মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া, মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান (৩৮) পিতা- মোঃ নুর আলী,সাং- রানীগাঁও,থানা লৌহজং,জেলা- মুন্সীগঞ্জ এ/পি- নাজিরাবাগ সেলিম চেয়ারম্যান রোড মেহেদী হাসান স্বাধীন এর ভাড়াটিয়া থানা- দক্ষিন কেরানীগঞ্জ জেলা-ঢাকাকে, ১৩২ বোতল ফেন্সিডিল এবং 0১ টি মোবাইল ফোন সহ হাতে-নাতে গ্রেফতার করেন ।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ।ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com