
১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১০ গ্রাম কথিত হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত ১০টা ১৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এসআই (নিঃ) মো. ইয়াকুব আলীর নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০টি পুরিয়ায় মোড়ানো মোট ১০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহিদুল ইসলাম (৩৫), পিতা: মৃত নুরু মিয়া, সাং- দক্ষিণ মালিভিটা, থানা: দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা: ঢাকা এবং মো. একরামুল হক (২৫), পিতা: মো. নওয়াব আলী, সাং- মোকামপাড়া, থানা: দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা: ঢাকা।
ঢাকা জেলা ডিবি দক্ষিণ এর অফিসার ইনচার্জ
মো: রেজাউল করিম
জানায়
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com