
সিরাজদিখানে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সিরাজদিখানে আনুমানিক ৬৫ বছর বয়সের এক অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
রোববার ১৯ জুলাই ১০ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামের ফারুক তালুকদারের দনিচা ক্ষেতে ভাসমান অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিন জানান, ৬০ থেকে ৬৫ বছরের অজ্ঞাত বৃদ্ধা মহিলার লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী তাকে পাগল হিসেবে চিনে। শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। ধরাণা করা হচ্ছে পানিতে পরে মারা গেছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com