
শাখারী বাজারে র্যাবের অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক।
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১ /
শাখারী বাজারে অভিযানে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন আটক।
মোঃ ইমরান হোসেন ইমু,,,
রাজধানীর ঢাকার কোতয়ালী থানার শাখারী বাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ দুইজন কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা। বুধবার (১৩ জানুয়ারি) বিকাল পৌনে পাচটার দিকে সিপিসি-৩, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে ৬০ নং শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের অভিযানিক দল। এসময় ৪৫৯ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় (আতশবাজী) নগদ (ছয়শত) টাকাসহ সানু সাহা (৩৪) নামের একজন কে আটক করা হয়েছে।
এছাড়াও একই তারিখ রাত নয়টার সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব এর নেতৃত্বে কোতয়ালী থানার শাখারী বাজার এলাকা থেকে ১৬৬০ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় (আতশবাজী) ও একটি মোবাইল ফোনসহ শুভ ভৌমিক (৪৪) নামের একজন কে আটক করা হয়। র্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com