

র্যাব১০ এর অভিযানে ২৭৭ লিটার মদ সহ গ্রেফতার ২
কেরানীগঞ্জ প্রতিনিধিঃইমরান হোসেন ইমু।।।
গতকাল (১৭ অক্টোবর) রাত ৪ ঘটিকার সময় ২৭৭.৫ লিটার চোলাই মদ সহ ২ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব – ১০,সিপিসি – ২, কেরানীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত ডিএডি বদিউল আলম।
এসময় তিনি আরো জানান র্যাব – ১০,সিপিসি – ২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ডিএমপি ঢাকার কোতয়ালী থানাধীন শাখারী বাজার এলাকায় থেকে মাদকের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে দেশী তৈরী চোলাই মদ সহ এই ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন ১)প্রাপ্ত সূর (২০) পিতা- মৃত বিশ্বনাথ সূর, সাং বাসা নং – ৯৪ শাখারী বাজার থানা- কোতয়ালী ডিএমপি ঢাকা ২) শ্রী চন্দন সূর (৫০) পিতা- মৃত গোপাল চন্দ্র সূর সাং- বাসা নং – ৯৪ শাখারী বাজার থানা – কোতয়ালী ডিএমপি ঢাকা কে ২৭৭.৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ এবং ১ টি মোবাইল ফোন সহ হাতে-নাতে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি ঢাকা কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com