
র্যাবের ১০ এর অভিযানে কেরানীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ইমরান হোসেন ইমন।।
কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবা সহ এক ব্যবসায়ী গ্রেফতার, আজ শুক্রবার ১২দুপুরে সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে, এক গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ বাচ্চু মুন্সী (৪৮), পিতা-মৃত আব্দুর রহমান মুন্সী, সাং-কালাপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, এ/পি-চুনকুটিয়া ঝাউবাড়ী কাদির হাজীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ৩০০ পিস ইয়াবা, ০২টি মোবাইল এবং ০৩ সিম কার্ড ফোনসহ হাতে নাতে গ্রেফতার করেন বলেন র্যাবের দায়িত্বরত ডিএডি বদিউল আলম ।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক প্রস্তুতি মামলা দায়ের করা হয় ।।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com