

র্যাবের অভিযানে ১১০ক্যান বিয়ারসহ আটক ১
রাজধানীর কেরানীগঞ্জে ০৫ সেপ্টেম্বর দুপুর ৩ টায় র্যাব – ১০ , সিপিসি -২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্ব একটি অভিযান পরিচালনা করে ১১০ ক্যান বিয়ার ও ১ টি মোবাইল সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে ।
র্যাব – ১০, সিপিসি – ২, কেরানীগঞ্জ ক্যাম্পের মিডিয়া মুখপাত্র ডিএডি বদিউল আলম জানান ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মক্কানগর পূর্বপাড়া খলিফা ভিলার সামনে আধা পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ১১০ ক্যান বিয়ার ও ১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী তুহিন ঢালী মঈন (৩০),পিতা – মৃত বিল্লাল ঢালী, সাং – কুকুরিয়া উত্তরপাড়া, থানা – শ্রীনগর, জেলা – মুন্সীগঞ্জ, ই/পি – শুভাঢ্যা মক্কনগর পূর্বপাড়া খলিফা ভিলা,থানা – দক্ষিণ কেরানীগঞ্জ , জেলা – ঢাকা কে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে ।

সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com