
র্যাবের অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ তিনজন গ্রেফতার।
স্টাফ রিপোর্টার :
রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিন জনকে আটক করেছে র্যাব। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে বনানীর আমতলী এলাকার জলখাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র্যাব-১০-এর একটি দল। 
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই রেস্তোরাঁয় প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের হস্তনির্মিত একটি মূর্তি পাওয়া যায়। উদ্ধার করা কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি।
পাচারকারী সন্দেহে গ্রেফতারকৃতরা হলো, মো. আলাউদ্দিন (৩৫), মো. দ্বীন ইসলাম (১৮), মোঃ বিল্লাল হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০-এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে উক্ত মূর্তিটিকে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। আসামীরা আরো জানায় যে, তাহারা কষ্টি পাথরের হস্তনির্মিত প্রত্নতাত্ত্বিক মূর্তি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হইতে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com