
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে র্যাব- ১০ এর বৃক্ষরোপন কর্মসূচি পালন। 
কেরানীগঞ্জ সংবাদদাতা, ইমরান হোসেন ইমু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০১লা জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত র্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জে দুই শতাধিক ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন করেছে (র্যাব-১০)।
এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১০, সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও র্যাবের সকল সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে র্যাব সেবা সপ্তাহের তৃতীয় দিনের কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।
এর আগে এক জানুয়ারি বিশেষ দোয়া মাহফিল, দুই জানুয়ারি পাচ'শ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। এছাড়াও এ সেবা সপ্তাহের অংশ হিসেবে পাচ জানুয়ারি রক্তদান কর্মসূচি, সাত জানুয়ারি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দশ জানুয়ারি দুস্থ্দের মাঝে খাদ্য বিতরণ এবং এগার জানুয়ারি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবে র্যাব-১০।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com