

বিপুল পরিমান ফেন্সিডিল ও টাকাসহ ইমাম হোসেন নামে যুবক আটক
অদ্য ১৮ জুলাই ২০১৯ ইং তারিখ ১৫.৩৫ ঘটিকার সময় র্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলা কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্দ মান্দাইলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া। ধৃত আসামী ১ । মোঃ ইমাম হোসেন (৩৫), পিতা-মোঃ নুর মোহাম্মদ, সাং- ঘটলাইয়ারপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, এপি- নজরগঞ্জ বাবুল হাজীর বাড়ীর ভাড়াটিয়া থানা- কেরানীগঞ্জ মডেল জেলা ঢাকাকে ১০১ পিস ফেন্সিডিল এবং নগদ ৩১৮০০/- টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করেন ।
ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com