
ফেসবুকে সাবেক সচিবের স্ত্রীর আপত্তিকর ছবি
পোষ্ট করায় দুই যুবক রিমান্ডে 
নিজেস্ব প্রতিবেদক .
সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদারের স্ত্রী শারমিন সুলতানাকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য ও আপত্তিকর ছবি পোষ্ট করার অভিযোগে মশিউর রহমান নিলু তালুকদার ও খায়রুল ইসলাম মামুন তালুকদার নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সোমবার আদালতে হাজির করে। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, সাবেক সচিবের ভাই শরীয়তপুর ভেদরগঞ্জের নারায়নপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান নাজিম উদ্দিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে ছিলেন। এজারভুক্ত দুই আসামিকেই গ্রেফতার করা হয়েছে। তাদেও কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।বুধবার বিজ্ঞ সিএমএম আদালত নিলু ও মামুনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com