
পাবনায় ১৯৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৫:০৬ পিএম
পাবনা
পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া থানাধীন জগন্নাথপুর রোয়ারবাড়ী বটতলায় অভিযান চালিয়ে বজলু খাঁ (২১) নামে একজন যুবককে আটক করেছে র্যাব। তিনি একই গ্রামের মোহাম্মদ ফরহাদ খাঁ- এর ছেলে।
বুধবার (০১ জুলাই) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোহাম্মদ আমিনুল কবীর তরফদার জানান, ১ জুলাই দুপুরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানাধীন জগন্নাথপুর রোয়ারবাড়ী বটতলায় অভিযান চালিয়ে ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন যুবক (মাদক ব্যবসায়ীকে) আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে পাবনা জেলার বেড়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com