

। কেরানীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর বুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর সোয়ারীঘাট এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।নিহত ব্যক্তির নাম মোঃ নুরুল আমিন মন্টু (৫৬)। সে ঢাকার কেরানীগঞ্জ কালীগঞ্জের এম্বোডারী ব্যবসায়ী।
নিহত মন্টু মিয়ার স্ত্রীর বড় ভাই আকতার উল্লাহ আনসারী জানান,গত ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় কালিগঞ্জ তেলঘাট এলাকা থেকে ঢাকার শ্যামপুরের ইষ্টার্ন হাউজিং ১০নং রোডের সি ব্লকের নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হন ব্যবসায়ী মন্টু মিয়া।পথে সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুঠোফোনে বাসায় ফেরার কথা স্ত্রীকে জানান মন্টু।কিছুক্ষন পরে সন্ধ্যা ৬.৪৫মিনিটে বাসা থেকে ফোন করলে মন্টুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন নিখোঁজ মন্টু মিয়ার বড় ছেলে আমির হোসেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com