
নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন বাহ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি গোয়েন্দা শাখা (দক্ষিণ)।
রোববার (৯ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নবাবগঞ্জ থানাধীন চকবাহ্রা এলাকার সেন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)-এর সাব-ইন্সপেক্টর মোঃ মহরম আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ নিশাত (২৬), পিতা মোঃ সেন্টু, মাতা কৌহিনুর বেগম, সাং-বাহ্রা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা এবং মোঃ সিয়াম দেওয়ান (২১), পিতা মোঃ কামরুল দেওয়ান, মাতা সোনিয়া বেগম, সাং-আন্দারকোটা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে পৃথক দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৪০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ৪ গ্রাম বলে জানানো হয়েছে। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবাবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com