
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জনাব ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২৩:০০ ঘটিকা হতে ২৩:৩০ ঘটিকার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩২), পিতা- মোঃ নজরুল, মাতা- মোছা: ফাতেমা, স্থায়ী ঠিকানা- গ্রাম গাংগাইল, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ এবং বর্তমান ঠিকানা- কালসি, ব্লক-১১/ই, থানা পল্লবী, ডিএমপি, ঢাকা—কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রবক্স টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৩৯, তারিখ ২৫/০২/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com