
ঢাকা জেলা ডিবির অভিযানে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায়, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), ঢাকা জেলা এর সহযোগিতায় , সফিকুল ইসলাম সুমন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এস.এম. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসআই (নিরস্ত্র) জনাব এস.এম. এনামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ২৭/০১/২০২৬ খ্রিস্টাব্দ, ২০:৩০ হতে ২১:০০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোসাঃ সাহিদা (৩৫), স্বামী - মোঃ রুবেল, পিতা- মৃত শাজাহান , মাতা- মৃত মমতাজ, সাং- কাসি মলতা, থানা-কেরানীগঞ্জ মডেল , জেলা- ঢাকা‘কে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৩৫, তারিখ-২৮/০১/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com