
ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক :- ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ আব্দুস সাফিউল আলম এবং এসআই (নিঃ)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০২টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আব্দুস সাফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪/১০/২০২৬ খ্রিঃ ২১.৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বয়েজ ক্লাব এর সামনে জোড়া ব্রীজের উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ কবির হোসেন (৪৭), পিতা- মৃত গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং- কারপাসা, থানা- লৌহজং, জেলা -মুন্সিগঞ্জ, বর্তমান সাং- পার গেন্ডারিয়া (জাফর মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকা‘কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এসআই (নিরস্ত্র)/ মোঃ আপেল মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৫/১০/২০২৬ খ্রিঃ ০২.১৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়ন এর হাসনাবাদ স্বপ্ন সুপার শপ এর সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আলমগীর (৩৮), পিতা-মৃত মোঃ নুরু ইসলাম, মাতা-ময়না বেগম, সাং- হাসনাবাদ, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা‘কে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ- ০৪/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ০৫/১০/২০২৬ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ৮(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com