মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ জুলাই (রবিবার) রাত ৮ টায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জনাব কাজী মাইনুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, কেরাণীগঞ্জ মডেল থানা, রুহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সাংবাদিক মিয়া আব্দুল হান্নান, নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদ আলম, এ এস আই এনায়েত হোসেনসহ অনেকে।

এসময় রুহিতপুর ইউনিয়ন পরিষদের মেম্বারদের মধ্যে মোঃ জজ মিয়া, আলমগীর হোসেন, নাজিমউদ্দীন, মোঃ মতিন মিয়া, আঃ মতিনসহ প্রায় সকল মেম্বার ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কাজী মাইনুল ইসলাম, পিপিএম, বিট পুলিশিং কার্যক্রম সফল করার নিমিত্তে সকল নাগরিকদের নাগরিক তথ্য ফরম পূরনের মাধ্যমে থানা পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানান। মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ সংক্রান্তে তথ্য প্রদানসহ সকলে তাহাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণ কে উৎসাহি করার জন্য মেম্বারদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host