মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর কামরুল হাসান সোহেল সহ ২ জন করোনা আক্রান্ত

কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর কামরুল হাসান সোহেল সহ ২ জন করোনা আক্রান্ত

ঢাকার কেরানীগঞ্জে এসিল্যান্ড তিন্নির পর মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল করোনা আক্রান্ত হেয়েছেন।খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন ।

তিনি জানান, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ভীতি ছড়াচ্ছে বিশ্ব মহামারি করোনা। আর দেশের সব চেয়ে ঝুকিপূর্ণ এলাকার মধ্যে কেরানীগঞ্জ শীর্ষে। আজ ১৫ মে শুক্রবার পর্যন্ত এই উপজেলায় নতুন ৯ জনসহ করোনা আক্রান্ত হয়েছে ৩৫৮ জন।

আক্রান্ত নতুন ৯ জনের একজন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। বাকি ৮ জনের ৬জন জিনজিরা এবং ২ জন কালিন্দী ইউনিয়নের বাসিন্দা। খবরটি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন

দেশের সংকটময় মুহূর্ত হতে গতকাল রাত পর্যন্ত করোনা যোদ্ধে মাঠে ছিলেন উপজেলার শীর্ষ তিন কর্মকর্তার একজন কামরুল হাসান সোহেল। এর আগে গত ১১ মে করোনা শনাক্ত হয় আইসোলেশনে আছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আব্দুল্লাহ তিন্নি।

কামরুল হাসান সোহেল কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার হিসেবে যোগদান করে কিছুদিনের মধ্যেই তার নিজ দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন জনকল্যানমুলক কর্মের মাধ্যমে সাধারণ মানুষের নিকট একজন জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন।

করোনাভাইরাসের হাত থেকে কেরানীগঞ্জবাসীকে সচেতন করার জন্য শুরু থেকেই উপজেলার ১২টি ইউনিয়নে দিন-রাত কাজ করেছেন। কখনো পুলিশ, কখনো সেনাবাহিনী আবার কখনো সেচ্ছাসেবীদের নিয়ে মাঠ পর্যায়ে জনসচেতনতামুলক কাজ করেছেন এই কর্মকর্তা। কখনো নিজ হাতে মাইকিং করে জনগনকে সামাজিক দুরুত্ব বজায় রাখার ও তাদেরকে ঘরে থাকতে আহবান জানিয়েছেন।

বিদেশ ফেরত বিভিন্ন প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া করোনা শনাক্ত ব্যক্তিদের তৃনমুল পর্যায়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাতেও ওইসব ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। এসব কাজ করতে তিনি কখনো পিছপা হননি।

উপজেলা প্রশাসনের তরুন এই কর্মকর্তা সব সময় করোনা মহামারীর এই সময়েও মাঠ পর্যায়ে বেশি কাজ করেছেন। অন্যদিকে তিনি কখনো নিজে এবং কখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একত্রে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।

নিজরে জীবনকে তুচ্ছ করে কেরানীগঞ্জের আপামর জনগনকে সেবা দিতে গিয়ে অবশেষে জনবান্ধব এই সরকারি কর্মকর্তা নিজের অজান্তেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে ওর আগে তিনি নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছিলেন। বাড়িতে আইসোলেশনে থাকা দুই কর্মকর্তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিত দেবনাথ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host