মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নে আড়াই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন

দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নে আড়াই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ ১৯মে মঙ্গলবার আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশীর নেতৃত্বে এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল ও ২ কেজি করেআলু, বিতরন করা হয়। করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী। তিনি আরো জানান, সরকার প্রদত্ত হটলাইন নাম্বার ৩৩৩ তে কল করে অসহায় দরিদ্র পরিবারের লোকজন এ সুবিধা ভোগ করছেন। আমাদের কাছে উপজেলা পরিষদ থেকে এসংক্রান্ত একটি তালিকা প্রণয়ন করা হলে এ পর্যায়ে আমরা দুইশত পঞ্চান্ন জনকে এ সেবার আওতায় এনে ১০ কেজি চাল ও ২কেজি করে ডাল প্রদান করেছি। তিনি বলেন এটি সরকারের একটি চলমান প্রক্রিয়া। উপজেলা থেকে এভাবে তালিকা পাঠালে পর্যায়ক্রমে এভাবে আরো অনেককে এ সেবা প্রদান করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.সহিদুল হক, ইউপি সদস্য মো.শাহিনসহ অন্যান্য ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host