

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ফারহাতুল বারী এবং সহকারী প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানান এবং মনোযোগ, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো শিক্ষাপ্রতিষ্ঠান। আনন্দ, উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com