

রহমান গাজীঃ রাজধানীর চকবাজার এলাকায় গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টা এলাকার ওয়াহিদ ম্যানশন নামের পাঁচতলা ভবনে প্রথম আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৫টি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এঘটনায় শোক প্রকাশ করেছেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আসিফ জয়।
বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের শোকের কথা জানান। এবং তিনি সবার উদ্দেশে স্টেটাসে লিখেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড ভেবে "আগুন থেকে সেফ আছি"তে ক্লিক মারতে ব্যাস্ত! আরেকদিকে অসংখ্য গল্পের শেষ টেনেছে চকবাজারের অগ্নিকাণ্ড। ৭০ কিংবা ৭৬ তো একেকটা সংখ্যামাত্র অনায়াসে বলে ফেলা যায় কিন্তু অনুভব করার মতো কেউ কি আছে?
এবং তিনি ছাত্রলীগের সকল নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন, ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রক্ত সরবরাহ ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com