শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় এড. শাহজাহান মিয়ার অংশগ্রহণ।

খেরুদিয়া গ্রামের সুলতান খানের জানাজায় এড. শাহজাহান মিয়ার অংশগ্রহণ।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুর সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান সালামত খান বাড়ির সুলতান খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সাবেক চেয়ারম্যান সালামত খানের বাড়িতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খান (মন্টু), ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ আখতার হোসেন বকাউ, আমেরিকান প্রবাসী আনোয়ার খান, সাংবাদিক ও শিক্ষক আব্দুল গনি, ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তাহের কাজী, মোঃ মাইন উদ্দিন প্রধানীয়া, মোঃ শাহ আলম পাটওয়ারীসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুর রহমান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341