
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামের
রুহের মাগফেরাতে দোয়া মাহফিল।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
কেরানীগঞ্জ প্রেসক্লাব-এর সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো আব্দুল গনি।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো শফিক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এইচ এম আমিন, আলমগীর হোসেন, মুক্তার হোসেন,কার্যকারী সদস্য মো সাইদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো শিপন উদ্দিন, কাজী সাইফুদ্দিন, ইমরান হোসেন ইমু প্রমুখ।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিন, বলেন, মরহুম মোঃ সাইফুল ইসলাম ছিলেন একজন আদর্শবান, সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। সাংবাদিকতার পেশায় তার সততা, নিষ্ঠা ও সাহসিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। কেরানীগঞ্জ প্রেসক্লাবকে একটি সুসংগঠিত ও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ দিতে তার অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com