

কেরানীগঞ্জে ১৭৯ বোতল ফেন্সিডিলসহ আটক ১
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ মোঃইমরান হোসেন ইমু।।। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের মডেল থানার পূর্ব রসুলপুর টিনের মসজিদ এলাকা থেকে মোহাম্মদ হোসেন নামক এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১০ সিপিসি-২।
এসময় আটককৃত ব্যাক্তির কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ কোম্পানীর মিডিয়া মূখপাত্র ডিএডি বদিউল আলম সাংবাদিকদের জানান,সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এস পি মোঃ আবুল কালামের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব রসুলপুর টিনসেট মসজিদ্ এলাকা থেকে মোহাম্মদ হোসেন(৩০)কে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন হাতে নাতে ধরে জব্দ করা হয়।
আটক ব্যাক্তি মোহাম্মদ হোসেন পিতা মৃত মোঃআলিফ মাতবর,সে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব রসুলপুর টিনসেট এলাকায় মোহাম্মদ হোসেন মিয়ার ভাড়াটিয়া।তার স্থায়ী ঠিকানা শরিয়তপুর জেলার সদরপুর থানার চন্দ্রপাড়া গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানায় আটককৃত ব্যাক্তির নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানায় র্যাব-১০।

সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com