
কেরানীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে সাইবার অপরাধী এক যুবক আটক ও ২টি মোবাইল জব্দ
,কেরানীগঞ্জঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে র্যাব-১০ সিপিসি-২ এর অভিযানে সাইবার অপরাধের দায়ে রাদিয়াতুল ইসলাম আপন (২০) এক যুবককে আটক করেছে।
গত ৪মার্চ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে থানার কদমতলী এলাকা থেকে তাকে আটক করে।
র্যাব-১০ সিপিসি-২ এর ডিএডি বদিউল আলম তথ্যটি নিশ্চিত করে জানান, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া সাইবার ক্রিমিনাল মোঃ রাদিয়াতুল ইসলাম আপন (২০), পিতা-মোঃ রুকুন মিয়া, সাং-হাতিখলা, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমানে ঢাকার ওয়ারী থানার কাপ্তান বাজার, কসাই পট্টি, সোহামনি গোস্তের দোকানে কাজ করে,অভিযানের সময় ০২ টি মোবাইল সহ হাতেনাতে আটক করেন।
র্যাব আরো জানায়,মেয়ের সাথে fb তে পরিচয়ের মধ্যে দিয়ে প্রেম তারপর মেয়েকে ফুসলাইয়া তার নগ্ন ছবি নিয়েছে এবং তা দিয়ে পরবর্তীতে মেয়েকে ভিবন্ন ভাবে হুমকি ও টাকা দাবী করছিলো মেয়ের বাবা আমাদের কাছে অভিযোগ করে এবং আসামি কে তার প্রতারণার মূল অস্ত্র মোবাইল সহ আটক করেছি।
আটককৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com