
কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন।
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে – গয়েশ্বর চন্দ্র রায়।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের নিজ বাস ভবনে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোন প্রার্থীকে ভোট দেবেন—এটি সম্পূর্ণভাবে ভোটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকা উচিত নয়। দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার বাধাগ্রস্ত হয়েছে।
এবার জনগণ যদি নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে দেশে গণতন্ত্রের সঠিক চর্চা আবার ফিরে আসবে।
তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে নিপুন রায় চৌধুরী বলেন, বিএনপি নতুন চিন্তা-ভাবনা নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায়। গণমানুষের রাজনীতি করতে গিয়ে বিএনপি দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের নির্যাতনের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় নুর মোহাম্মদ নুরু চেয়ারম্যানের পরিবারের সদস্যরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে ভোটারদের প্রতি আহ্বান জানান এবং দেশ ও দলের কল্যাণে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিল শেষে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ থানা সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির অন্যতম সম্মানিত সদস্য মাহাবুব আলম মামুন,চঞ্চল, মোঃ আহসানুল্লাহ চৌধুরী, সুলতান নাসির,মিসেস নুরু চেয়ারম্যান এর স্ত্রী এবং দুই ছেলে, দুই মেয়ে এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানবতার উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com