
কেরানীগঞ্জে ছিনতাইকারী আটক-অটোরিকশা উদ্ধার।করেছে র্যাব১০,
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৯জানুয়ারি) রাত সোয়া দশটার দিকে সিপিসি-২, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ দিপু খান (২৬) নামের একজন কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব-১০ এর মিডিয়াসেল বিষয় টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com