

কেরানীগঞ্জে আরিফ নামে এক চাঁদাবাজ কে আটক করেছে র্যাব-১০
ইমরান হোসেন ইমুঃ
র্যাব-১০ সিপিসি-২ কেরানীগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে আরিফুল ইসলাম নামে এক চাদাবাজকে আটক করেছে র্যাব-১০।
র্যাব-১০ সিপিসি-২ জানায়০৪ নভেম্বর ২০১৯ ইং তারিখ ১২.০৫ ঘটিকার সময় র্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করিয়া, চাঁদাবাজী ১। মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ লুৎফর রহমান,সাং কালীগঞ্জ নয়াবাড়ী থানাঃ দক্ষিন কেরানীগঞ্জ জেলা- ঢাকাকে, ০১ টি অটোরিক্সা এবং ০১ টি মোবাইল সহ হাতে-নাতে গ্রেফতার করেন ।
র্যাব- ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি ২) ডিএডি বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায়। ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মাদক চাঁদাবাজী মামলা দায়ের করা হয় ।

সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com