

কেরাণীগঞ্জে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধিন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শুভ হাসান(৭)। সে ওই মাদ্রাসার নূরাণী বিভাগের ছাত্র।
জানা যায়,নিহত শিক্ষার্থী শুভ হাসানের গ্রামের বাড়ি বরিশাল জেলার নউজিরপুর থানাধিন ষোল গ্রামে। তারা দুই ভাই এক বোন তাদের খালা ঝুমু আহম্মেদের তত্ত্বাবধায়নে দোলেশ্বর এলাকায় থেকে পড়াশোনা করে আসছিলো।
এ ব্যাপারে নিহতের খালা ঝুমু আহম্মেদ বাদি হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মুকতাদির শুক্রবার বিকেলে শুভ হাসানকে মারধর করার কারনে শনিবার সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পরলে মাদ্রাসা কতৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক বাবু ডাক্তারের কাছে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে নেয়া হয় বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালে। রোগীর অবস্থা তেমন ভালো না হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ঢামেক হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে শিশু শুভ হাসান মারা যায়।

নিহতের খালা ও মামলার বাদি ঝুমু আহম্মেদ বলেন, নিহত শুভ হাসানের বাবা মো. দেলোয়ার হোসেন দ্বিতীয় বিয়ে করার কারনে শুভর মা রাজিয়া বেগম(৩৫) তার এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে আমাদের বাসায় থাকার সুবাদে তার দুই ছেলে শুভ হাসান (৭) ও শান্ত হোসেন(৬)কে এ বছরের এপ্রিল মাসে ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। এছাড়া তার মেয়ে মোসা.প্রিয়াংকাকে দোলেশ্বর আদর্শউচ্চ বিদ্যালয়ের চলমান জেএসসি পরীক্ষার্থী।
তিনি আরো বলেন, শুভর মা ররাজিয়া বেগম তার ছেলে মেয়েদের মানুষ করার লক্ষে ওদেরকে আমার তত্ত্বাবধায়নে রেখে বিগত ছ য়মাস আগে সে কাজের উদ্দেশ্যে সৌদী আরবে যায়। বর্তমানে সে সৌদী প্রবাসী।
ভাই হত্যার সুষ্টু বিচার ও হত্যা কারির দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করেছেন মাদ্রাসার নূরানী একই বিভাগের আরেক শিক্ষার্থী নিহত শুভর ছোট ভাই শান্ত হোসেন(৬) ও তার বড় বোন জেএসসি পরীক্ষার্থী মোসা. প্রিয়াংকা।
মামলার তদন্তকারি কর্মকর্তা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান উকিল জানান,অভিযুক্ত শিক্ষক হাফেজ আব্দুল মুকতাদিরকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে।
দোলেশ্বন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী সুলতান মাহমুদ সাইফুল বলেন,এ মাদ্রাসাটি অত্র এলাকার বহুদিনের পুরনো এবং ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এলাকার ইসলামী শিক্ষায় এ মাদ্রাসাটি এযাবতকাল পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছিল। কিন্তু কেন যে, এমন ঘটনা ঘটল তা বোধগম্য নয়। তিনি বলেন যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে এটাকে অস্বীকার করার কিছু নেই। কাজেই আইনের প্রচলিত ধারায়ই দোষী ব্যাক্তির বিচার হউক এ কামনা আমারও।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com