শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

অনুপযোগী খেলার মাঠ খেলার উপযোগী করতে প্রীতি ক্রিকেট ম্যাচে

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ কেরাণীগঞ্জ আমবাগিচা মাঠ, যেখানে খেলে বড় হয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক। ঐ মাঠে এখনো ক্ষুদে ক্রিকেটাররা ছোট ছোট করে মাঠের বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে খেলে। মাঠের এক প্রান্তে জমে ছিলো বিস্তর ময়লার স্তুপ। মাঠের অনেক অংশ এতোদিন ছিল ময়লার স্তুপের দখলে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন’ এর আহ্বানে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর সার্বিক তত্বাবধায়ন ও সহযোগীতায় এই মাঠের খেলার পরিবেশ ফিরিয়ে আনা হয়। সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের ছেলেবেলার সেই মাঠে এবার জমে উঠলো প্রীতি ক্রিকেট ম্যাচে। খেলার আগে চিত্র নায়ক রিয়াজ উপস্থিত সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে শপথবাক্য পাঠ করান।

প্রীতি ক্রিকেট ম্যাচে আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, পরিচ্ছন্ন বাংলাদেশের দূত চিত্রনায়ক রিয়াজ, রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক, কেরাণীগঞ্জ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহসানুল হাসান আসু, রেকিট বেনকিজারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসী।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় মো. জাকির এর নেতৃত্বাধীন হারপিক টিম এবং মোহাম্মদ রফিক ও মাহমুদের নেতৃত্বাধীন ডেটল টিম। হারপিক টিম টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। এতে ডেটল টিম ৫ উইকেটে জয়লাভ করে।

এসময় সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বানে স্থানীয় প্রশাসন ও জনগণ একটি মহৎ উদ্যোগে নিয়েছে। আমবাগিচা মাঠ পরিচ্ছন্ন করে আমরা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছি। এটি অব্যাহত থাকবে। এই মাঠ থেকে আবারও ভালো ক্রিকেটার তৈরি হবে।

পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ বলেন, আমরা কয়েকদিন আগেও আমবাগিচা মাঠে এসেছিলাম। তখন এই মাঠটি ছিলো ময়লা-আবর্জনার স্তুপ। এটিতে খেলার কোনো উপযোগীতা ছিলো না। ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বানে আপনাদের সবার সহযোগিতায় মাঠের খেলার পরিবেশ ফিরে এসছে। তিনি পরিচ্ছন্ন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, সারা দেশের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ২০১৭ সাল থেকে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু হয়। তারই ধারাবাহিকতায় আমরা এবার আহ্বান জানাচ্ছি অপরিচ্ছন্ন এবং খেলার অনুপযোগী খেলার মাঠগুলোকে আবার খেলার উপযোগী করে তুলতে। আমরা
আশা করি, আবার খেলার মাঠগুলোতে খেলার পরিবেশ ফিরে আসবে এবং তৈরি হবে ভবিষ্যতের ক্রিকেটার। আমাদের ক্যাম্পেইনের স্লোগানও তাই ‘গড়তে ভবিষ্যতের ক্রিকেটার, রাখবো মাঠ পরিস্কার’।


সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341